ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভা

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ মার্চ সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা শেষে ৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন।

লেখক