ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩জন নিহত হয়েছে।পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন:-নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫),ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম(৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২) এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী মোমিন হাটধুমা গ্ৰামের বাসিন্দা বলে জানা যায়। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়ায়

যাচ্ছিল।কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক-হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।কুন্দারহাট হাইওয়ে থানার এসআই হাসনাত আলী জানান,দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনে হাসপাতালে পাঠানো হয়েছে।অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

লেখক