ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করনের দাবি

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পালন উপলক্ষে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা শহরের ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে জড়ো হন। সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকেরা একটি র‌্যালি বের করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে স্মারকলিপি পেশ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সূর্বনা রানী সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে শিক্ষকদের আশ্বস্ত করেন।
সময় বক্তরা বলেন, আমরা বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও পাঁচশ টাকা চিকিৎসা ভাতা পাই। অবসরে যাওয়ার পর অবসর ভাতা ও কল্যান সুবিধা পেতে বছরের পর বছর আমাদের অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায়। তাছাড়া কোনো সুবিধা প্রদান ছাড়াই অবসর ও কল্যাণ ফান্ডে ৪ শতাংশ হারে টাকা কেটে নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বেতন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বেতন স্কেলের চেয়ে একধাপ নিচে।
বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলীর কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬৫ করা হয়েছে। কিন্তু স্কুল কলেজের শিক্ষকদেও চাকরির বয়স ৬০ বছরই রয়ে গেছে।  জাতীয় শিক্ষানীতি ২০১০ এ শিক্ষক নিয়োগ কমিশনের কথা বলা হলেও তা আজও করা হয়নি। শিক্ষা প্রশাসনের কোনো স্তরেই এমপিওভুক্ত শিক্ষকদেও পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির যোগ্যতা ন্যুনতম স্বাতক পাশ করা হয়েছে। কিন্তু মাধ্যমিক স্তরে যোগ্যতার কোনো মাপকাঠি না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানারকম অসুবিধায় পড়তে হচ্ছে। তাই সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দুর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করন করা এখন সময়ের দাবি।

লেখক