আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অটিস্টিক শিশুদের মাঝে শিশু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ মার্চ বিকেলে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এর একান্ত সহকারী তানজিমুল ইসলাম সৌরভ এর পৃষ্ঠপোষকতায় উপজেলার এবিআরএস শিবরাম স্কুল মাঠে সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন এর সার্বিক তত্বধানে অটিস্টিক শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কমরেড কামরুল ইসলাম, ফ্রেন্ডস এবিআরএস শিবরাম স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বুলবুলসহ শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।