ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রংপুরে আইন বিষয়ক প্রশিক্ষণ শেষে (ক) বিভাগ সনদ গ্রহণ করেন-সোনিয়া সরদার

তানোর (রাজশাহী) প্রতিনিধি, জাকির হোসেন টুটুলঃ

দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে রংপুর
RDRS ভবনে (৩) তিন ব্যাপি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজ ১৬ মার্চ অনুষ্ঠিত আইন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মিনহাজুর রহমান জেলা আইন বিষয়ক কর্মকর্তা ও জৈষ্ঠ সহকারী বিচারক রংপুর।

জানা গেছে রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, বাঘা ও চারঘাট” এই (৬) ছয় টি উপজেলার নারী উন্নয়ন ফোরামের নেত্রীদের নিয়ে আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নারীর উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, লিঙ্গ বৈশ্বম্যতা দূরীকরণ ও সমাজে নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদানসহ, নারীদের অংশগ্রহণে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার লক্ষে আইন বিষয়ক প্রশিক্ষণ শেষে (ক) গ্রুপে বিশেষ সদন গ্রহণ করেন, রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সোনিয়া সরদার।

নারী নেটওয়ার্ক নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষামূলক কর্মসূচী নারীর অধিকারের প্রশ্নে। সোনিয়া সরদার বলেন, সাংবিধানিক ও আইনগত জোড়ালো সমর্থন থাকা সত্ত্বেও পুরুষতান্ত্রিক মূল্যবোধ বিদ্যমান থাকার কারণে আমাদের সমাজে নারীদের এখনো সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি।

প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরণ হচ্ছে, রাষ্ট্রের সাংবিধানিক নিশ্চয়তা ভুলুন্ঠিত হচ্ছে এবং নারীর অধিকারহীনতা ও অসহায়ত্ব বেড়ে চলেছে।

আমাদের দেশে নারীদের অধিকার সচেতনতার অভাব এবং বিদ্যমান আইনের প্রয়োগগত সীমাবদ্ধতার কারণে নারীরা একদিকে যেমন তাদের ন্যয্য অধিকার ভোগ এবং আইনী সহায়তা প্রাপ্তির সুফল থেকে বঞ্চিত, অন্যদিকে বৈষম্যমূলক আইনের উপস্থিতি তাদের অবস্থাকে আরো বেশি নাজুক করে তুলছে।

এই বাস্তবতায় নারীদের মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ যৌতুক, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, উত্যক্তকরণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে ধারাবাহিক প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যদিয়ে নারীনেত্রীদের নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষা দিয়ে সচেতনতা বৃদ্ধি করছে।

লেখক