ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাদুল্লাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব।

সহ: শিক্ষক হারন অর রশিদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, মৌলভী শিক্ষক আবু হারেস, সহ: শিক্ষক সুজন মিয়া,
সহ: শিক্ষক রেহেনা বেগম,
ল্যাব সহকারী জগন্নাথ দেব শর্মা প্রমূখ।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
আসন্ন এসএসসি পরীক্ষায় সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেনারেল শাখায় ১২০ জন এবং ভোকেশনাল শাখা থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

লেখক