ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাদুল্লাপুরে র‍্যাবের হাতে বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল মোত্তালেব আটক

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল মোতালেব (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ একটি অভিযানিক টিম ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।

আটককৃত আব্দুল মোতালেব (৫৬) নামের ব্যক্তি সে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৩০শে মার্চ) বিকেলের দিকে গাইবান্ধা র‍্যাব -১৩ ক্যাম্পের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর
ইউনিয়নের দড়ি তাজপুর এলাকা থেকে কুখ্যাত বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মাস্টার মাইন্ড এজাহারভুক্ত ও পলাতক আসামি আব্দুল মোতালেব(৫৬) নামের আসামিকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি আব্দুল মোতালেব (৫৬) নামের ব্যক্তি সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিশেষ কায়দায় বৈদেশিক মুদ্রা কাগজের তৈরী কার্টুনে করিয়া টাকার বান্ডিল সাদৃশ করে ডলার বানিয়ে বিভিন্ন লোকের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় নিজেকে সে আত্নগোপনে তার অবস্থান পরিবর্তন করে আসছিল। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।

আটককৃত আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক