ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধা সাদুল্লাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

মাদকদ্রব্য বিক্রয়ের সময়ে গাইবান্ধার সাদুল্লাপুরে কবিরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানার পুলিশ।

গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর বাজারের চৌরাস্তা তুলশীঘাট সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবীদের নিকট মাদক দ্রব্য বিক্রয়ের সময় কবিরুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

সেই সময় দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম শুকনা গাজাসহ মাদক বিক্রয়ের নগদ ৯৯০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কবিরুল ইসলাম উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করে শুক্রবার দুপুরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক