ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

দক্ষিনখানে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত

শোয়েব হোসেন –ঃ

রাজধানীর দক্ষিণখান থানাধীন কষাইবাজার এলাকায় ৮ই এপ্রিল শনিবার “আব্দুল জব্বার নাঈমা ফাউন্ডেশনের এর সৌজন্যে ” ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এ ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাইয়ে চিকিৎসার প্রতিপাদ্য বিষয় ছিলো এলাকার অসহায় ও দরিদ্রদের ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই। প্রিমিয়ার আই হসপিটাল ও প্রিমিয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আ.জব্বার নাঈমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আ:জব্বার,ওসমান গনি(সদস্য), মো:শহিদুল্লাহ(সদস্য), মো:হুমায়ন আহমেদ(সদস্য)সহ ও অন্যান্য ব্যক্তিরা। উক্ত চক্ষু পরীক্ষা ও ছানি বাছাই কার্যক্রমে ক্যাম্পেই পরীক্ষা করে উদ্বোধন করেন আশরাফ আলি খন্দকার (ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা)। উক্ত ফ্রী ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে ছিলেন ডা:জেসমিন খাতুন(চক্ষু বিশেষজ্ঞ)। উক্ত ফ্রী চক্ষু চিকিৎসার পাশাপাশি চোখের ছানি কি? ছানি পড়ার লক্ষণ সমুহ, ছানি রোগ কেনো হয় সে সম্পর্কে রোগীদের পরামর্শ দেয়া হয়। ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন সকাল সাড়ে ১০ টায় আঃজব্বার নাঈমা টাওয়ারে (মোল্লারটেক, দক্ষিণখান) শুরু হয়ে বিরতিহীন ভাবে বেলা ১টায় ফ্রী রোগী দেখার কার্যক্রম সমাপ্তি হয়।

লেখক