ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধ ও সমাবেশ

রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে জেলা ছাত্র ইউনিয়নের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কাওসার আহমেদ রিপন। সঞ্চালনা করেন সাধারণ
সম্পাদক সিরাজুল ইসলাম। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবদুল হালিম, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার
সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্র ইউনিয়নের শহর কমিটির আহবায়ক উৎসব চক্রবর্তী, যুগ্ম আহবায়ক অর্ণিকা দাস প্রমূখ।
কর্মসূচিতে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও, শিক্ষা উপকরণের দাম কমাও, মাছ-মাংস-
চাউলের দাম কমাও, বাক স্বাধীনতা হরণ করা চলবে না, কথা বলার স্বাধীনতা চাই’ প্রভৃতি স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। ‘হাত-পায়ে শিকল পড়ে, মূখে তালা মেরে’ প্রতিবাদে অংশগ্রহণ করে ছাত্র ইউনিয়নের নেতা রাফিন।

লেখক