ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক প্রচারণা

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর উদ্যোগে ডুমুরিয়া বাজারে ব্যবসায়ি, জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক অগ্নি নির্বাপক প্রচারণা চালানো হয়।

১৫ ই এপ্রিল শনিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ড দুর্ঘটনার রোধে খুলনা জেলার ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম এর নেতৃত্বে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহযোগিতায় ডুমুরিয়া বারোআনী বাজারে অগ্নি দুর্ঘটনা রোধে মার্কেট মালিক, ব্যবসায়ী ,ক্রেতা, জনসাধারণের মাঝে জনসচেতনামূলক প্রচারণা চালানো হয়। এ সময় স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম প্রাথমিক পর্যায়ে অগ্নি দুর্ঘটনার কারণ এবং নির্বাপকের ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলকে সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, বাজার ব্যবসায়ী শিমুল শেখ, গণেশ পাল প্রমুখ।

লেখক