রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ২০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) উদ্যোগে খাদ্য উপকরণ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
শহরের পুলিশ লাইন্স ড্রিল সেডে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুনাকের সভাপতি তামান্নুর
মোস্তারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় পুনাকের সহসভাপতি ফেরদৌসী ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন,
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান প্রমূখ।