ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব।

শুভেচ্ছায় আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩১,গাইবান্ধা ৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ,ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি ঈদের দিনের মতো হক প্রতিটি দিন।

রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সংযমের পর মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার।

সকল ভেদাভেদ ভুলে, ধনী গরীব নির্বিশেষে, সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি মোটরসাইকেল ও যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করে ধীরগতিতে সাবধানে চালানোর জন্য বলেন।

লেখক