ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসলিম উম্মার শ্রেশ্ঠ আনোন্দ উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র
ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

একমাস সিয়াম সাধনার পর ২২ এপ্রিল শনিবার সকাল ৮টা ৩০মিনিটে মাও: নজরুল ইসলামের ইমামতিতে এই ঈদের সালাতের জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানগণ দলে দলে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

এসময় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব, সহ: ভূমি কমিশনার মো: তাইফুর রহমান, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ূম হুদা।

হেদায়েতী বকতব্য রাখেন মাও: নজরুল ইসলাম।

বক্তাগণ দলমত নির্বিশেষে মুসলিম হিসেবে সকলকে ইসলামী আদর্শ মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
এবং সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ, দূর্নীতি ও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার কাজে সহায়তার আহ্বান জানান।

শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

লেখক