ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নন্দীগ্রামে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই যুবকের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক আল-ইমরান (৩০)। সে নন্দীগ্রাম পৌরসভা দামগাড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে। অন্যজন হলেন অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)। তিনি গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকেলে আবিদার বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল দ্রুতগতিতে চালাচ্ছিল। মোটরসাইকেলটি নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক আবিদার ঘটনাস্থলেই মারা যান। অন্য মোটরসাইকেলে থাকা আল-ইমরানসহ তার স্ত্রী ও ওই মোটরসাইকেলে থাকা বন্ধু মাহি মহাসড়কের উপর ছিটকেপড়ে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আল ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

লেখক