শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
অনলাইন প্রেক্ষাপট সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে। তবে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার । প্রতিপক্ষের পরিকল্পিতভাবে ছড়ানো ‘গুজবের’ শিকার হয়েছেন বলে বাশারের দাবি।
আবুল বাশার শাজাহানপুর উপজেলার বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
আবুল বাশার মুঠোফোনে সাংবাদিক শিবলু রহমান কে বলেন একটি মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধংস করতে ফেসবুকে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এ ব্যাপারে তিনি সকলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এক শ্রেণীর স্বার্থনেসী মহল আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মিথ্যা অপপ্রচার করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের কাজ থেকে বিরত থেকে এক্ষুনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা পত্রপত্রিকায় ক্ষমা প্রার্থনা করা না হলে তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে সাইবার ট্র্যাইবুনালে মামলা করতে বাধ্য হবো।আর এই ধরনে র মিথ্যা অপপ্রচার বিশ্বাস না করার জন্য সর্ব সাধারণ কে অনুরোধ করেন আবুল বাশার