ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুর কারাগারের এক হাজতির মৃত্যুে

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার ২৬ এপ্রিল সকালে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, মৃত্যুেবরণকারী আল-আমিন (২৫) শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্র জানা গেছে, আল-আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রয়ারী থেকে শেরপুর জেলা কারাগারে (হাজতি নং ৪৫৪/২৩) হিসেবে হাজতবাস করে আসছিলেন। বুধবার ২৬ এপ্রিল সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টায় তিনি মারা যান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আল আমিনের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেখক