ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিশ্বকবির জন্মবার্ষিকীতে আত্রাইয়ে তিন দিনের উৎসব

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

অনুষ্ঠান আনন্দদায়ক করতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী রহমান, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, নাজমুল হক নাদিম, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা চৌধুরী, রবীন্দ্র গবেষক মতিউর রহমান মামুন, অধ্যক্ষ মাহবুবুল হক দুলু প্রমুখ।

নওগাঁর পতিসরে আগামী ৮মে থেকে ১০মে পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় এ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্ত্রী, এমপি, দেশ বরেণ্য সাহিত্যিক ও কবি গবেষকদের আলোচনা এবং জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

লেখক