ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাই আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু ও ছাগল পুরে ছাই

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি গরু ও ৩টি ছাগলসহ বেশ কয়েকটি মুরগি মারা গেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খামারসহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল।

ঘটনাটি ঘটেছে উপজেলা সাহেবগঞ্জ গ্রামের আত্রাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন মজিবর রহমানের বাড়িতে। জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে খামারে ছাগলের চিৎকার শুনে বাইরে বের হয়ে বাড়ির লোকজন খামারে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে সংবাদ

পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষনে মজিবর রহমানের খামারে থাকা ৩টি গরু, ৩টি ছাগল ও বেশ কিছু মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে আগুন নিভাতে গিয়ে মজিবরের ছেলে রিমন (২৭) আহত হয়েছেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লেখক