ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে কলাগাছে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

তৌহিদুর রহমান ,শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামে কলাগাছের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মানুষিক রোগী হযরত আলী (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কৃষক জেলার শ্রীবরদী উপজেলার গোপালখিলা পূর্বপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হযরত আলী দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগে ভোগছিল। প্রতিদিনের ন্যয় হযরত আলী।

৩০ এপ্রিল রবিবার দিবাগত রাতে ঔষধ খেয়ে তার স্ত্রীর সাথে ঘুমাতে যায়। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে হযরতের স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে পাশে তার স্বামীকে দেখতে না পেয়ে বাড়ীর চারিপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ২টার দিকে হযরতের মোবাইলে ফোন দিলে তাদের বসতবাড়ীর কলাগাছের পাশে রিংটোন শুনতে পায়। পরিবারের লোকজন কলাগাছের কাছে গিয়ে হযরতকে কলাগাছের সাথে গলায় রশি বাধা ঝুরন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজনের ধারণা রাত ১২ টা থেকে রাত২ টার মধ্যে যে কোন সময় এ ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাস সঙ্গীয় পুলিশ নিয়ে সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে হযরতের ঝুলন্ত লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

লেখক