ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় শিক্ষক হত্যা

রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা কলিমোহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিয়তের স্ত্রীর দাবি জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
নিহতের নাম মিজানুর রহমান (৪৫)। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ছিলেন। পাশাপাশি হোসেন ডাঙ্গা বাজারে স্যার কীটনাশক ও ভুসি মালের ব্যবসা করতেন।

সরেজমিনে দেখা যায়, হোসেন ডাঙ্গা বাজারে থমথম অবস্থা বিরাজ করছে। মিজানুর রহমানের দোকান থেকে হালখাতার জিলাপি বের করা হচ্ছে। বাজার থেকে প্রায় ৩০০ মিটার এগুলেই হত্যাকাণ্ডের স্থান। স্থানটিকে চারপাশে ঘেরাও করে রাখা হয়েছে। মাঝখানে রক্ত জমাট বাধা। প্রায় এক কিলোমিটার দূরে মিজানুর রহমানের বাড়ি। তার স্ত্রী বাড়িতে বিলাপ করছেন। আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।

নিহতের স্ত্রী শাহানারা বেগম বলেন, আমার স্বামী প্রতিবাদী ছিলেন। তার তেমন কোনো শত্রু ছিল না। দুই ছেলে এক মেয়ে নিয়ে আমাদের সংসার। তবে ব্যবসা প্রতিষ্ঠানে পাশে বিরোধ ছিল। প্রতিবেশী ব্যবসায়ী অসীত বিশ্বাসের সঙ্গে এই বিরোধ। গত কালও না নিয়ে কথা হয়। আমি তাকে তুমি কিনতে নিষেধ করতাম।
রোববার বিকেল ৩টার দিকে ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। দোকানে তার হালখাতা ছিল। রাতে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় কয়েকজন বলেন, দোকান থেকে প্রায় ৩০০ মিটার দূরে তার মোটর সাইকেলের গতি রোধ করা হয়। মিজানুর রহমানের পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তার বাম কানের নিচে গুলি করা হয়। এতিম মিজানুর রহমান মাটিতে লুকিয়ে পড়েন। এরপর হামলাকারীরা সেখান থেকে চলে যান। হামলায় সাত আট জন লোক অংশ নেন। হামলাকারীরা সবাই মুখোশ পরা অবস্থায় ছিলেন।
নিহতের শ্যালক পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম মারুফ বলেন, আমার দুলাভাই বাড়ি ফেরার সময় সঙ্গে দুজন ছিল। পুলিশ ওই দুজন সহ জিজ্ঞাসা করছে।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম ৭-লুজ্জামান বলেন এম এম শাকিলুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চলছে।

লেখক