ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে চুরি করে ধান কাটার অভিযোগ

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীর সদর ইউনিয়নের দিঘীরপাড় ইরিবোর ফসলের ৪০ শতাংশ জমির ধান চুরি করে কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাজমা বেগম বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, ঐই দিন রাত ১১ টার হতে ভোর ৫ টা মধ্যে পাকা ধান চুরির ঘটনা ঘটে।

সকালে জমিতে পাকা ধান দেখতে না পেয়ে এলাকাবসীর নিকট জানতে পারে বিবাদী মৃত ফুল মাহমুদের ছেলে আ: মতিন, আ: মতিনের ছেলে আশ্রাফুল, নিজাম উদ্দিন, হায়দর আলীর ছেলে দুলাল সহ আরো কয়েকজন মিলে ৪০ শতাংশ জমিতে ইরিবোর হাইব্রিড ১২০৩ জাতের পাকা ধান অন্ধকারে চুরি করে কেটে নিয়ে গেছে যার মূল্য ৩২ হাজার টাকা।

এ বিষয়ে আ:মতিন জানান, জমি নিয়ে মামলা চলছে। আমার জমিতে আমি ধান রোপন করেছি এবং সেই ধান কেটে নিয়ে এসেছি।

উল্লেখ্য, ১৯ বছর আগে বাদে চল্লিশ কাহনিয়া মৌজার মধ্যে দিঘীরপাড় চতল গ্রামে বি,আর,এস ২৩৫ খতিয়ানে ৫১২৬,৫১৩৪,৫১৩৫ নং দাগে ৪০ শতাংশ ভূমি আবু বক্করের নামে রেকর্ড লিপিবদ্ধ থাকা অবস্থায় তার নিকট থেকে নাজমা বেগম ও মাজেদা বেগম যৌথ দলিলে ক্রয় করে ভোগদখল করে আসছে।

এ বিষয়ে ওসি তদন্ত আবুল কাশেম জানান, অভিযোগ পেয়েছি বির্তকিত জমি কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছি।

লেখক