ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গভীর রাতে চায়ের দোকানের বারান্দা থেকে চার জুয়ারি গ্রেফতার

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর থেকে শনিবার দিবাগত গভীর রাতে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। রোববার সকালে রাজবাড়ী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন, সদর থানার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের রশিদ শেখের ছেলে আবদুল মজিদ শেখ (৫৫), আবদুর রাজ্জাক পেদার ছেলে আবদুস সালাম পেদা (৩১), নিজাম উদ্দিন খানের ছেলে আসলাম খান (৩৫) এবং মাজেদ খানের ছেলে ইকবাল খান (৩৮)।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসলাম খানের চায়ের দোকানের বারান্দা থেকে চারজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সাত হাজার ৪০ টাকা, এক বান্ডিল তাস ও একটি চট উদ্ধার করা হয়। সকালে রাজবাড়ী সদর থানার ডিবির উপপরিদর্শক সনজিব জোয়ার্দ্দার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডিবির এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ওই দোকানের সামনে অনেক দিন ধরে জুয়া খেলা হচ্ছিলো। গভীর রাত পর্যন্ত জুয়ার
আসর চলতো। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হয়েছে।

লেখক