ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শাজাহানপুরে (বিষাক্ত) গ্যাস ট্যাবলেট সেবন করে ২ সন্তানের জননীর মৃত্যু

সুজন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে পোকামাকড় নিধনের বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে ময়না বেগম (২৪) নামের ১ নারী আত্মহত্যা করছে

আত্মহত্যায় নিহত ময়না বেগম বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালপুকুর গ্রামের
নুর আলমের স্ত্রী। তার ৩ বছর ও ৭ বছর বয়সী দুটি
ছেলে সন্তান রয়েছে।

সোমবার (৯ এপ্রিল ২৩) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া গ্রামে মৃত,নানা শুকুর আলীর বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে
ময়না বেগম তার নানার বাড়ীতে সবার অজান্তেই গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে
পরিবারের সদস‍্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল (শজিমেক) ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক বিকাল ৫টার দিকে তিনি মৃত্যু বরণ করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত ময়না বেগমের বড়বোন মতিয়ারা বেগম তবে আত্মহত্যার প্রকৃত এই রির্পোট লেখা পযর্ন্ত শত চেষ্টা করেও এখনো জানা যায় এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লেখক