ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি গ্রেফতার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে শামসুল আলম হকসাব (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৮ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে তাকে জেলার কোতয়ালী থানার সহায়তায় মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শামসুল আলম হকসাব উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার কমরআলী মুহুরী বাড়ির মৃত শফিউল্লাহ ছেলে।তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি শামসুল আলমকে চট্টগ্রামের কোতয়ালী থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, শামসুল আলম অনেক দিন পালাতক ছিল। তার বিরুদ্ধে ২টি মামলা আছে। একটি সাজা আরেকটি ওয়ারেন্ট মূলতবি আছে।

লেখক