ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরে ঝিনাইগাতী তে হাতি মৃত্যুর ঘটনায় তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতি মৃত্যুর ঘটনায় তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বাদী ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ ধারায় ঝিনাইগাতী থানায় এ মামলাটি করেন।

মামলায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. নুহু মিয়ার নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করা হয়েছে।

বন বিভাগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এক পাল বন্যহাতি গারো পাহাড়ের সীমান্ত এলাকায় প্রবেশ করেছে। বন বিভাগের পক্ষ থেকে সব সময় পাহাড়া দেওয়া হচ্ছে যাতে হাতি ও মানুষের কোন ক্ষতি না হয়। কিন্তু গত ৫ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায় একটি হাতির মরদেহ পড়ে আছে-এমন সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যান। পরে শনিবার সকালে তারা হাতিটির মরদেহ উদ্ধার করেন। মামলার এজাহারনামীয় আসামি মো. নুহু মিয়ার বোরো ধানের জমিতে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন বন কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া সাংবাদিকদের বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জেলা বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য কর্মকর্তা সুমন কুমার সরকার বলেন, এটি নিয়ে হাতি হত্যার ঘটনায় শেরপুর জেলায় দুটি মামলা করা হলো। এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা মালাকোচা গ্রামে হাতি হত্যার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে শেরপুরের বন আদালতে প্রথম হত্যা মামলা করা হয়েছিল।

লেখক