ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় বজ্রপাতে ১ নিহত

মোঃ মাজেদুল ইসলাম, বগুড়া।

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে রহমত আলী জোহা (১০) নামে এক শিশু মারা গেছে। উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়সিং গ্রামে বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
জোহা জয়সিং গ্রামের আলম বাদশা মন্ডলের ছেলে এবং রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ধুনট থানার এসআই হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাদশা মন্ডলের বাড়ির উঠানে খড় বিছানো ছিল। বিকেলে আকাশে মেঘ দেখে তিনি স্ত্রীসহ খড়গুলো তুলে নিয়ে পালা করছিলেন। ওই সময় উঠানে তাদের কাজে সহযোগিতা করছিলো জোহা। সেখানে বজ্রপাত হলে আহত হয় জোহা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জোহা। বজ্রপাতে শিশুটির বাবা আলম বাদশা মন্ডল ও মা সুন্দরি বেগম সামান্য আহত হয়েছেন।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

লেখক