ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে বিরল ‌’হগ বেজার’ উদ্ধার

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা থেকে একটি সংকটাপন্ন হগ বেজার বা গোরখোদক প্রাণী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাচারিপাড়া গ্রামের গাজিউর রহমানের বাড়িতে প্রাণীটি পাওয়া যায়। প্রাণীটিকে দেখতে সকাল থেকেই গাজিউর রহমানের বাড়িতে ভিড় করে স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা।

বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলার কাছে প্রাণীটির ছবি পাঠিয়ে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি হগ বেজার বা গোরখোদক। অনেকে এটিকে ঘরখুদিনি বা ঘরখোন্দকও বলে থাকেন। এটি স্তন্যপায়ী প্রাণি।

হগ বেজার পাওয়ার খবরে কুড়িগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, এটি ভারত থেকে এসে থাকতে পারে। প্রাণীটিকে উদ্ধারের পর বন্যপ্রাণী বিভাগের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লেখক