ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লায় বখশিশের ১০০ টাকার পার্থক্য নিয়ে সহকর্মী খুন, আসামি গ্রেফতার

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় বখশিশের ১০০ টাকার পার্থক্য নিয়ে কথা-কাটাকাটির জেরে সহকর্মী খুনের আসামি গোলাম রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার হত্যার ঘটনায় গতকাল ( ১১মে) বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও কাজী বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে। জানা যায়, নিহত মারুফ ও রাব্বি হোসেন প্রায় তিন মাস আগে একসঙ্গে এস কে ফিলিং স্টেশনে চাকরিতে যোগ দেন। শিফট অনুযায়ী ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত রাব্বির বদলি হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ। এ সময় বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি অফিস কক্ষ থেকে ছুরি এনে মারুফকে আঘাত করে পালিয়ে যান। র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় এস কে পেট্রলপাম্পে কর্মরত মো. মারুফকে তাঁর সহকর্মী গোলাম রাব্বি ছুরিকাঘাত করেন। তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গোলাম রাব্বিকে আসামি করে মামলা করেন। পরে র‍্যাব গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে গোলাম রাব্বিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

লেখক