ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মোক্তারপুর ইউনিয়নের ০৬ টি ওয়ার্ডে আওয়ামী যুবলীগের কমিটি গঠন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ০৪,০৫,০৬,০৭,০৮ ও০৯ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয় শুক্রবার দিন। মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির পাঠানের সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম পালোয়ানের সঞ্চালনায়, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকিরের তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের ভতুষ্পুত্র, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি এমপির স্নেহের ছোট ভাই মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আলমগীর হোসেন বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনকে সবসময় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেন এসএম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউপি০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ মোঃ শামসুল আলম , মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সামসুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুতুবুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ , কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ তাঁতী লীগ সহ মোক্তারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মোক্তারপুর ৭নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি মাসুম। সাধারণ সম্পাদক বায়জিদ নির্বাচিত হন।

লেখক