ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিএনপির জনসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল

মোঃ জামাল উদ্দিন,সিলেট জেলা সংবাদদাতাঃ-

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে আগামী (১৯ মে) শুক্রবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্টিতব্য জন-সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন ।

বুধবার (১৭ মে) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি এবং ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ।

এই জনসমাবেশকে যেকোনো মূল্যে সফল করতে হবে কাজেই সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল নেতাকর্মী, সকল উপজেলা, পৌর এবং মহানগরীর ২৭টি ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ, সর্বস্থরের দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

লেখক