ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রাজবাড়ীতে ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বুধবার বিকাল চারটায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, ফকরুজ্জামান মুকুট, হেদায়েত হোসেন সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এ্যাড শফিকুল আজম মামুন, সিরাজুল ইসলাম, এ্যাড উজির আলী শেখ প্রমূখ।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  দেশের জন্য দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক।

লেখক