ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে 

রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ী সদর উপজেলায় বিজয় শেখ (১৬) নামে কলেজ ছাত্র ও কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে  শেফালী বেগম (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।   শেফালী বেগম কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কমরপুর গ্রামের বাবু মন্ডলের স্ত্রী ও বিজয় শেখ রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে।
সোমবার ( ২২ মে ) দুপুরে গোসল করে বাড়ী ফিরে ভিজা হাত দিয়ে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে শেফালী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিণদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, ঘরের সুইচ ঠিক করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয় কলেজ ছাত্র বিজয় শেখ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয় শেখ রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহাদাত হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যর ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। তাই তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

লেখক