ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে ক্ষুদ্রনৃগোষ্ঠিদের নিয়ে নিরাপদ মাতৃত্ব বিষয়ে কমিউনিটি সেশন

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠির জনগণকে সচেতন করতে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৭মে শনিবার সকালে উপজেলার ডেফলাই কমিউনিটি ক্লিনিক ও রাংটিয়া কমিউনিটি ক্লিনিকে এ সেশন অনুষ্ঠিত হয়।

কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনটি আয়োজন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশন।

এসময় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনে বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।

লেখক