ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একব্যক্তির নিহত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় লালমনি আন্তনগর ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া (৪৩)নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার সময় নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের অদুরে প্ল্যাটফর্মের দক্ষিনে এ ঘটনাটি ঘটে। নিহত ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার মধ্য সাহাবাজ গ্রামের নুরুজ্জামান সরকার ওরফে ঝরু মিয়ার ছেলে।

নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দায়িত্বরত কিম্যান ফারুক মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি আন্তনগর ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় নিহত ব্যক্তি ট্রেনের সামনে শুয়ে পড়েন। এতে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন হয়ে যায়।

বোনাবপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক শাহজাহান আলী মন্ডল লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন,নিহত ফুল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তিনি সুস্থ না হওয়ায় মাঝে মধ্যে দ্বিগবিদ্বিক ছুটাছুটি করে ঘুরে বেড়াতেন।
তবে নিহতের পরিবারের কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক