ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালি

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি :

আমরা মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও পথসভা ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে । মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের আয়োজনে এবং মাদক নির্মূল সমন্বিত কর্মপরিকল্পনার বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাদক বিরোধী গণ সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। ১লা জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

মাদককে না বলুন, এ শ্লোগানকে সামনে রেখে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। র‌্যালি ও পথসভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য,থানা পুলিশ ও গণমাধ্যমকমীর্রা উপস্থিত ছিলেন।

 

লেখক