ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা, নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রহমতুল আলম, ডা. রুবিনা জাহান, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও সাবেক মেম্বার শাহাবুদ্দিন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আতিকুল্লাহ বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. রুবিনা জাহান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এইচ কবির তাকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়লসহ এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন, সবকিছুই করার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে কখনো ভালো ছাত্র হওয়া যায় না।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, নৈতিক চরিত্র ও মানবিকতার চর্চা করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

লেখক