ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন মেহেদী হাসান

 রাজবাড়ীঃ
রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান (২২)। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক মিয়া। মেহেদী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসিবাড়ী গ্রামের বাসিন্দা।
মেহেদীর শ্বশুর রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আমার মেয়ের সঙ্গে মেহেদীর বিয়ে হয়। ২ জুন আনুষ্ঠানিক ভাবে মেয়েকে উঠিয়ে দেওয়া হয়। শুক্রবার মেহেদী ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। সবাই শুক্রবারই চলে গিয়ে ছিল। মেহেদী আমাদের বাড়িতে ছিল। দুপুরে আমরা এক সঙ্গে খেয়েছি। খাওয়ার পর মেহেদী বাড়ি চলে যায়। আমি কর্মস্থলে যাই। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার সময় নছিমনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। আমি মেহেদীর ফোনে কল দিলে হাসপাতাল থেকে এক ব্যক্তি দুর্ঘটনার কথা বলেন।
  ছেলে মারা যাওয়ার খবর শুনে হাসপাতাল চত্বরে বিলাপ করতে দেখা যায় মেহেদীর মায়ের। তিনি বলতে থাকেন, মেহেদীর হাত থেকে এখনো বিয়ের মেহেদী মুছে যাই নাই। সে বাড়িতে আমাদের সঙ্গে দেখা করতে গিয়ে ছিল। আল্লাহ একটা বছরও সময় দিল না। আমি এই শোক কিভাবে সহ্য করবো। আমি কাকে নিয়ে বাঁচবো। এসময় পরিবারের স্বজনরা তাকে স্বান্তনা দিচ্ছিলেন।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ওমর ফারুক পাটোয়ারী বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

লেখক