স্টাফ রিপোর্টারঃ(নোয়াখালী)ঃ
বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে টুঙ্গিরপাড়া গ্রামের দুলাল চন্দ্র দাস (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনা টি ঘটেছে, ৯ই জুন শুক্রবার গভীর রাতে মাছের ফজেক্ট পাহারা দেওয়ার সময় শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহতের ভাই প্রান দাস বলেন, ‘বাবা-দাদার আমল থেকে তারা মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।সেই সুবাদে বাড়ির পাশে মাছের কয়েকটি প্রজেক্ট করেছে।প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে মাছ পাহারা দিতে পুকুরপাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন ভাই দুলাল চন্দ্র দাস। এরপর শনিবার ভোর ৪টার দিকে পুকুরপাড়ে চেয়ারে বসা দুলালের রক্তাক্ত দেহ দেখেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস।
পরিবারের সদস্যের দাবী করে আরো বলেন,তার কোনো শত্রু আছে বলে তাদের জানা নেই। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন,রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি নিশ্চিত করেন।