ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা সহ জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই জুন রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান  এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, সিভিল সার্জন প্রতিনিধি ইউএইচএফপিও ডা. আব্দুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস সহ উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য কমিটির সদস্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সভাসমূহে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক এবং বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লেখক