ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে  উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন, এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলের নেতৃবৃন্দ।
এসময় সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর  সভাপতিত্বে, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, হেদায়েত হোসেন সোহরাব, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, জেলা আওয়ামীলীগ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য এ্যাড খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রমূখ।
এসময় জেলা আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং দিনের অপর দিকে বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ সৃতি চত্বরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ মিছিলে মিছিলে যোগদান করে উপস্থিত হয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনন্দ র‍্যালি করা হয়। এ র‍্যালিটি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়পুল চত্বর ঘুরে রাজবাড়ী রেলগেট শহীদ সৃতি চত্বরে এসে শেষ হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান শান্তনু, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রমূখ।

লেখক