ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী কালুখালি থানা পুলিশের অভিযানে বায়ান্ন পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী কালুখালি থানা পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ তুহিন উদ্দিন ওরফে শান্ত (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

২৩ জুন রাত নয়টার দিকে কালুখালি উপজেলা রতনদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত মোহাম্মদ তুহিন উদ্দিন ওরফে শান্ত কালুখালি উপজেলার পশ্চিম হরিণবাড়িয়া চর গ্রামের মৃতঃ আদিল উদ্দিন খালাসির ছেলে।কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে কালুখালি থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদককারবারি তুহিন উদ্দিন ওরফে শান্তকে বায়ান্ন পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক