ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দক্ষিণখানে আহারের ফেরিওয়ালার ঈদ উপহার বিতরণ

শোয়েব হোসেন-ঃ

রাজধানীর দক্ষিণ খানের কোটবাড়িতে ২৪শে জুন  ইংরেজি রোজ বৃহস্পতিবার আসরের পর সামাজিক ও মানবিক সংগঠন আহারের ফেরিওয়ালার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাজধানীর দক্ষিণ খানের ৪৭ নং ওয়ার্ডে আজ শনিবার আসরের পরপরই আনুষ্ঠানিকভাবে অসহায় ও দুস্থদের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ দয়াল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেজর শিবলী মোহাম্মদ সাদেক (অবসরপ্রাপ্ত) এবং নাফিজ মাহবুব( উভয়েই সদস্য, জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি)।

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান আহারের ফেরিওয়ালার সার্বিক সহযোগিতায় সিপি বিডি মিডিয়া লিমিটেডের সদস্য ও কলাকুশলী বৃন্দ। উক্ত অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি দিলীপ কুমার বড়ুয়া ১৮ আসনের আগামী দিনের প্রত্যাশিত এমপি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আহারের ফেরিওয়ালার মহাসচিব রেজাউর রহমান চৌধুরী।

লেখক