ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ে ঢাকামুখী লাইনে সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।রোববার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখের তালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্তর মিয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া এলাকার মৃত ছলিমুল্লাহর ছেলে।অন্তর মিয়ার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘অন্তরসহ নয় বন্ধু মিলে ঈদের ছুটিতে বেড়ানোর জন্য গত শুক্রবার কক্সবাজার যায়। রোববার সকালে বাড়ি ফেরার উদ্দেশে তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাগরিকা ট্রেনে উঠে। রোববার সকালে পুলিশ মোবাইলে কল দিয়ে জানায় আমার ভাই আর বেঁচে নেই। লাশ গ্রহণের জন্য নরসিংদী থেকে আমরা রওয়ানা দিয়েছি।’সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, সকাল সাড়ে ৯টায় মিরসরাইয়ের শেখের তালুক এলাকায় ঢাকামুখী সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয় তবে কিভাবে পড়ল? বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের জন্য অন্তর মিয়ার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

লেখক