ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক মিটার অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্টে আক্তার হোসেন নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) বিকালে উপজেলার কর্ণিপাড়া আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুর রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কর্ণিপাড়ায় আবাসিক এলাকায় একটি ত্রুটিপূর্ণ মিটার অপসারণ করতে যান আক্তার হোসেন। অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন,নিহতের কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

লেখক