ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় বাংলা সংবাদ পত্রিকার প্রতিনিধি হলেন তাহমীদ ইশাদ রিপন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

আমেরিকা মিশিগান থেকে প্রকাশিত স্বনামধন্য জনপ্রিয় দৈনিক বাংলা সংবাদ পত্রিকায় দীর্ঘদিন কাজ করার পর আনুষ্ঠানিকভাবে বড়লেখা (মৌলভীবাজার) উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। সোমবার (৩ জুন) পত্রিকার উপ- সম্পাদক ও মাছরাঙা প্রকাশনীর পরিচালক লেখক-সাংবাদিক আবুল কাশেম তাঁকে পরিচয়পত্রসহ মাইক্রোফোন প্রদান করেন। এছাড়াও তাঁর কাজের ফলস্বরূপ হিসেবে বাংলা সংবাদ পত্রিকার পক্ষ থেকে মগ, টির্শাট ও ভিজিটিং কার্ড উপহার প্রদান করেন।

লেখক ও সাংবাদিক আবুল কাশেমের মাধ্যমে তাহমীদ ইশাদ রিপন মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মনুবার্তা পত্রিকায় ২০০৪ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। মধ্যেখানে কিছুটা বিরতি দিলেও তিনি ২০১৫ সাল থেকে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন। এর পাশাপাশি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক দেশের কন্ঠ, দৈনিক অনুপমা, দৈনিক বাংলা সংবাদ, নিরাপদ নিউজ, দৈনিক সিলেট ডট কম, সিলেট বিডি নিউজ, বিডি সিলেট নিউজ, সিলেট অফ নিউজে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি এবং তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বড়লেখার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান স্মৃতি পুষ্পালয় এন্ড শেরওয়ানী হাউজের পরিচালক তিনি। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

লেখক