ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বড়লেখায় প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় মধ্যপ্রাচ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গঠিত আর্ত মানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৫টি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া সাত জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ।

বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রবাসী ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজিম মাহমুদের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে সূচনা বক্তব্য দেন প্রবাসী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আশফাক আহমদ।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারন সম্পাদক শাহীন আহমদ, সহ-সাধারন সম্পাদক নাছির উদ্দিন, ছবির আহমদ, সাহেদ আহমদ, টিম ফর কোভিড ডেথের সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, নিসচার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার তৌফিকুল ইসলাম আবিরসহ অন্যান্য সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সর্ব-সম্মতিক্রমে আজিম মাহমুদ’কে পরিচালক, মো. দেলোয়ার হোসেন’কে সভাপতি, শাহীন আহমদ’কে সাধারণ সম্পাদক ও হোসেন আহমদ’কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৪ মেয়াদের ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. নাজিম উদ্দিন।

লেখক