ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে অভিনন্দন “আশরাফুল”

রাজবাড়ী জেলাঃ

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সহ সাংস্কৃতিক সম্পাদক “মোঃ আশরাফুল ইসলাম”একাধিক বিষয়ে বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে ।

১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ” জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা – ২০২৩ ( জেলা পর্যায়) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক  ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি   অসীম কুমার পাল, সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।

রাজবাড়ী জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর সভাপতি আলী রেজা বলেন আশরাফুল ইসলাম কে নিয়ে আমরা গর্বিত। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশরাফুল ইসলাম আগামীতে আরও বড় পুরষ্কার পাবে আমার জেলা ও সংগঠনের নাম দেশ বিদেশে তুলে ধরবে।তার সার্বিক মঙ্গল কামনা রইল।

লেখক