ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

১৩জুলাই বিকাল ৪টায় সাদুল্লাপুর উপজেলার কৃষি অফিসের উদ্যোগে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯৫জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ নিম পেয়ারা, আম, মালটা, লেবু চারা নেট,দড়ি ও বিভিন্ন শাক সবজীর বীজ বিতরণ করেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিস।

এসময় উপস্থিত ছিলেন খামারবাড়ি গাইবান্ধার অতিরিক্ত উপ পরিচালক উদ্যান কৃষিবিদ মোঃ রোস্তম আলী, সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহাবুবুল আলম বসুনিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসারগণ।

লেখক