ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জের চল্লিশছত্র কমিউনিটি ক্লিনিকের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র কমিউনিটি ক্লিনিক পূর্ণনির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চল্লিশছত্র কমিউনিটি ক্লিনিক পূর্ণনির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অত্র কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ ফারুক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন চল্লিশ ছত্র দাখিল মাদ্রাসার সুপার ও অত্র কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি (জমিদাতা) মোঃ হয়রত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আরজুমান্দ বানু, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগ বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিমন হোসেন, এএইচআই খোকন কুমার সাহা।

অত্র কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি মোঃ শাহজাহান আলী, সহ সুপার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী মৌলভি মোঃ ইসহাক আলী, বিএসসি শিক্ষক ইউসুফ আলী, কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মোঃ রাকিব হাসান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক